| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১০:৫৬:৫৯:পূর্বাহ্ন  |  ১৪৬৯৫৭৩ বার পঠিত
নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: বাগাতিপাড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ের একদিন পর আব্দুল্লাহ (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আব্দুল্লাহ ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে এবং মুন্সিপাড়া কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানান, গত বুধবার রাতে দাদির সঙ্গে একই বিছানায় ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। তখন ঘরের ভেতর মশারির মধ্যে থাকা সাপটিকে মেরে একটি পাতিলে রেখে প্রথমে আব্দুল্লাহকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪