| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১১:০৩:০৪:পূর্বাহ্ন  |  ১৪৭৭৪৪০ বার পঠিত
বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন
ছবির ক্যাপশন: মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ায় শুরু হলো মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, এনসিপি’র বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতিক ওমর, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, গ্রীণ ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্তাধিকারী আরিফ ওয়াহিদুল প্রমূখ।

মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষনীয় রাইড রয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪