| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে অসহায় পরিবারের মাঝে অটোরিকশা, ছাগল ও হুইলচেয়ার বিতরণ করেন ড. মাসুদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১১:১৩:৩২:পূর্বাহ্ন  |  ১৪৭৪৪৮৯ বার পঠিত
বাউফলে অসহায় পরিবারের মাঝে অটোরিকশা, ছাগল ও হুইলচেয়ার বিতরণ করেন ড. মাসুদ
ছবির ক্যাপশন: অসহায় পরিবারের মাঝে অটোরিকশা, ছাগল ও হুইলচেয়ার বিতরণ করেন ড. মাসুদ

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (৩ অক্টোবর) সকালে তিনি ১৬টি অসহায় পরিবারে মাঝে বিভিন্ন সহযোগিতা তুলে দেন।

এর মধ্যে চারটি পরিবারকে অটোরিকশা কেনার জন্য আর্থিক সহায়তা, গোসিংগায় এলাকায়  দুইজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং আদাবাড়িয়া মিলঘর এলাকায় ১০টি দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন তিনি।

সহায়তা পেয়ে বাউফল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেন আনন্দ প্রকাশ করে বলেন, “সহায় সম্বলহীন অবস্থায় পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। মাসুদ ভাইয়ের সহায়তায় অটোরিকশা কিনতে পারব, এখন থেকে পরিবারটা সুন্দরভাবে চলবে।”

একইভাবে ৮ নম্বর ওয়ার্ডের রহমান জানান, “দীর্ঘদিন পরিবার নিয়ে ভীষণ কষ্টে ছিলাম। আজ গাড়ি কেনার সহায়তা পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি।”

বিলবিলাস গ্রামের আরও একজন উপকারভোগী বলেন, “ড. মাসুদ ভাইয়ের সহায়তায় সংসারের অভাব ঘুচবে। আমরা তাঁর জন্য দোয়া করি, যেন তিনি বাউফলের মানুষের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠতে পারেন।”

গোসিংগা আফসার গ্যারেজের দু’পা হারানো হাশেম হাওলাদার হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার চলাফেরার কষ্ট কিছুটা লাঘব হলো। ড. মাসুদ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাঁর নেক আশা পূরণ করেন।”

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪