| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে বিশ্ব হাসি দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১১:৪৩:৩০:পূর্বাহ্ন  |  ১৪৮৯২৬২ বার পঠিত
নোয়াখালীতে বিশ্ব হাসি দিবস পালিত
ছবির ক্যাপশন: বিশ্ব হাসি দিবসের র‌্যালী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বিশ্ব হাসি দিবস (World Smile Day) পালিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা স্মাইল ট্রেনের আর্থিক সহযোগিতায় এবং শিশুর হাসি সামাজিক সংস্থা ও গুড হিল হাসপাতাল এর সার্বিক আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার সকালে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন গুড হিল হাসপাতালের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন । র‌্যালিটি সদর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল রোডের মাথায় গিয়ে শেষ হয়।

হাসপাতালের ৫ম তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম এ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ কামরুল হাসান ও ডাঃ কর্নজিৎ মজুমদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশুর হাসি সামাজিক সংস্থার কর্মকর্তারা, গুড হিল হাসপাতালের চেয়ারম্যান, জেনারেল ম্যানেজারসহ জেলার অন্যান্য চিকিৎসক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচকরা বলেন, “হাসি হলো সুস্থ জীবনের শক্তি। মানসিক চাপ কমাতে ও শরীর সুস্থ রাখতে হাসির বিকল্প নেই। কিন্তু জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুরা সুন্দরভাবে হাসতে পারে না। বিনামূল্যে অপারেশনের মাধ্যমে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে।”

শিশুর হাসি সামাজিক সংস্থার নোয়াখালী জেলা ফিল্ড সুপারভাইজার মোঃ ওসমান গণি অন্তর জানান, ২০১৭ সাল থেকে তারা জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে আসছে। এ পর্যন্ত প্রায় ১,০০০-এর অধিক রোগীকে অপারেশন করা হয়েছে। পাশাপাশি কুসংস্কার দূরীকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪