| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১১:৪৭:৪৫:পূর্বাহ্ন  |  ১৪৮৫৬৯০ বার পঠিত
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার আবু সুফিয়ান শাহীন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর : ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঐসময় বিদেশ ভ্রমণ শেষে দেশে প্রবেশ করছিলেন।

পরবর্তীতে শুক্রবার (০৩ অক্টোবর) সকালে বিমানবন্দর থানা পুলিশ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় আবু সুফিয়ান শাহীনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ আটকের বিষয়টি লিখিতভাবে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানায়। এরপর এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. শাহ্ আলম বলেন, ‘উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে বিমানবন্দর থানা থেকে গ্রহণ করে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।’

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪