| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার শহীদ মিনারে নেওয়া হবে আহমদ রফিকের মরদেহ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১২:১৭:২৪:অপরাহ্ন  |  ১৪৮২৯৬৮ বার পঠিত
শনিবার শহীদ মিনারে নেওয়া হবে আহমদ রফিকের মরদেহ

রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামীকাল শনিবার সকাল ১১টায় ভাষাসংগ্রামী আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। আজ শুক্রবার আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ইসমাইল সাদী প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বার্ধক্যজনিত কারণে আহমদ রফিক বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

আহমদ রফিকের বিশেষ সহকারী রাসেল জানান, রাত ১০টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। এরপর পরামর্শ করে চিকিৎসকরা তার লাইফ সাপোর্ট খুলে নেন। এই ভাষাসংগ্রামী রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার বিকেলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। 

রাসেল জানান, তার মরদেহ রাতে বারডেমে থাকবে। তার দাফন হবে না। কারণ, তিনি মৃত্যুর আগে নিজের দেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করে গেছেন।

ইসমাইল সাদী প্রেরিত বার্তায় বলা হয়েছে, আহমদ রফিক ফাউন্ডেশনের আয়োজনে আগামীকাল শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শোক র‍্যালির মাধ্যমে তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসাতালে প্রদান করে তাকে শেষ বিদায় জানানো হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪