| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত অন্তত ২০

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১৩:৪২:২৯:অপরাহ্ন  |  ১৪৭১৯৫০ বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত অন্তত ২০
ছবির ক্যাপশন: ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত অন্তত ২০

মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী নিলুফা ইয়াসমিন নিলা (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দ্রা পরিবহনের একটি বাস রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ডোবা পুকুরে পড়ে যায়। এসময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিলুফা ইয়াসমিনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান।

এ ঘটনায় আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া অনেকেই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। আহতরা সাধারণ আঘাতপ্রাপ্ত হওয়ায় বেশিরভাগই চিকিৎসা নিয়ে চলে গেছেন। নিহত নিলুফা ইয়াসমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪