| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা প্রকাশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১৪:০৫:১৬:অপরাহ্ন  |  ১৪৮৭৫৩০ বার পঠিত
জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে ফিলিস্তিনের কৃতজ্ঞতা প্রকাশ

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিন দূতাবাস এক বার্তায় এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

ফিলিস্তিন দূতাবাস বার্তায় আরও জানায়, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়। এটি আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনরায় নিশ্চিত করে।

উল্লেখ্য, ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ভবিষ্যতে এই পদের জন্য বাংলাদেশ আগ্রহী থাকবে বলে জানিয়েছে সরকার।

সূত্র জানায়, প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিন একই পদের জন্য প্রার্থী হওয়ায় বাংলাদেশ তাদের প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছিলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আমরা দিয়েছি চার বছর আগে। আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল সাইপ্রাসের। তবে ফিলিস্তিন অনেক পরে এতে যোগ দেয়। তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। যোগাযোগ করাটা স্বাভাবিক ছিল।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪