বগুড়া প্রতিনিধি: শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বগুড়া সাংস্কৃতিক পরিষদ মহানগর শাখার শিল্পী সমাবেশ শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারী শরিফুল ইসলাম সবুজের পরিচালনায় সমাবেশে শিল্পী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সাংস্কৃতিক পরিষদের পৃষ্ঠপোষক ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহসুলতান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও পরিষদের উপদেষ্টা মো.এমদাদুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিল্পীদের জেলে ভরিয়া ক্ষমতা পাকাপোক্ত করার চেস্টা করেছিলো। কিন্তু হাজার হাজার ছাত্র-জনতার পাশাপাশি শিল্পী সমাজের জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশে আর নতুন কাউকে ফ্যাসিবাদ হতে দেয়া যাবেনা। কারণ শিল্পী সমাজ জেগে উঠেছে। কেউ ফ্যাসিবাদী হয়ে উঠার চেষ্টা করলে ছাত্র-জনতা ফের রাজপথে নেমে আসবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত কাজ করছে। জামায়াতের আহ্বানে জনতার ব্যাপক সাড়া মিলছে। মানুষ পরিবর্তন চায়, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চায়। জাতির সেই আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক হবে আস্থা ও ভালোবাসার প্রতীক। নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকল স্তরের শিল্পী সমাজের এখন থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোখলেছুর রহমান মুকুল, কণ্ঠশিল্পী মেহেদী হাসান, কবি অধ্যাপক সিরাজুল ইসলাম, গীতিকার মাহবুল আলম পাশা, মিজানুর রহমান, জুলকার নাইন রায়হান, কবি হাসান রুহুল ও কবি আখতার ইবনে জওহর প্রমুখ।
রিপোর্টাস২৪/ প্রীতিলতা