| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমনা পার্কের লেক থেকে মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১৪:৩১:২৭:অপরাহ্ন  |  ১৪৯০২৭১ বার পঠিত
রমনা পার্কের লেক থেকে মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :রাজধানীর রমনা পার্কের লেক থেকে মো. ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) অচেতন অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াসিমুল হক রাজধানীর মগবাজারের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. নাজমুল হক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক এসআই মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রমনা পার্কের লেক থেকে ভাসমান অবস্থায় ওয়াসিমুল হককে উদ্ধার করা হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের মামাতো ভাই হেলাল খান বলেন, তার ফুফাতো ভাই ওয়াসিমুল দীর্ঘ ১৫ বছর ধরেই মানসিক সমস্যা ছিল।কখনো ভালো আবার কখনো খারাপ হয়ে যায়। কখনো নিজেকে ব্যালেন্স রাখতে পারে না।

পার্কে অবস্থারতরা জানান, কিছু সময় তাকে পার্কে বসে থাকতে দেখেন। তার কিছুক্ষণ পর ওপরে জুতা এবং তাকে রমনা পার্কের লেকের পানিতে ভাসতে দেখেন।


এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪