| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুইমারায় রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে রিজিয়ন কমান্ডারের আর্থিক সহায়তা প্রদান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১৫:৪৩:৫৮:অপরাহ্ন  |  ১৪৭৯৪৫৯ বার পঠিত
গুইমারায় রামসু বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে রিজিয়ন কমান্ডারের আর্থিক সহায়তা প্রদান
ছবির ক্যাপশন: গুইমারা রিজিয়ন কমান্ডার ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন

খাগড়াছড়ি প্রতিনিধি:  গত ২৮ সেপ্টেম্বর একদল সন্ত্রাসীর দেওয়া আগুনে  ক্ষতিগ্রস্ত রামসু বাজার এলাকা পরিদর্শন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার। 

এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি প্রায়  ১০ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন ।

এর আগে তিনি মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সাথে মত বিনিময় করেন।  এছাড়াও তিনি  জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া কর্তৃক আরো ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস  দেন। যা  অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। 

এ সময় তিনি সকলকে রামসু বাজারে  স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হতে অনুরোধ জানান।  ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে রিজিয়ন কমান্ডার আশ্বাস প্রদান করেন।

এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪