| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৩, ২০২৫ ইং | ১৮:০২:১৭:অপরাহ্ন  |  ১৪৪৬৫৬১ বার পঠিত
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন
ছবির ক্যাপশন: রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন

হালুয়াঘাট ময়মনসিংহ প্রতিনিধি:

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন। নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।শনিবার (০৪ অক্টোবর)  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি বিহীন ভোট গ্রহণ চলবে।

হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনের শেষ মুহূর্তে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে হালুয়াঘাট পৌর শহর। বাজারে, দোকানে এবং বিভিন্ন সামাজিক আড্ডাতেও চলছে নির্বাচনী আলোচনা। ফলে ভোটার ও ব্যবসায়ী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন: নাদিম আহমদ (প্রতীক ছাতা), মোঃ রেজাউল করিম (প্রতীক চেয়ার) ও মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা (প্রতীক মোবাইল)।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন: মুজাহিদুল ইসলাম মনির (প্রতীক চাকা) ও মোঃ আলমগীর হোসেন (প্রতীক কলসি)।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন তারা হলেন: দেওয়ান তাওহীদ আল-শাহীন (প্রতীক মোরগ), মোঃ সাজ্জাদ হোসেন বাচ্চু (প্রতীক খেজুরগাছ) এবং মোঃ তাজিকুল ইসলাম (প্রতীক রিক্সা)।

সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ জসিম উদ্দিন ভূইয়া (প্রতীক মই) এবং মোঃ মুনসুর আলী (প্রতীক আনারস)।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন মোঃ শরীফ মিয়া (প্রতীক টেবিল) ও মোঃ নূরে আলম শেখ (প্রতীক হাতি)।

সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আল-আমীন (প্রতীক হাঁস) ও মোঃ আলমগীর হোসেন (প্রতীক দেওয়াল ঘড়ি)।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন রতন, ক্রীড়া সম্পাদক এনামুল হাসান লাভীন এবং সদস্য পদে কামরুল হাসান, আলী হোসেন ও রাশেদুল ইসলাম।

এ সময়  শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচন কর্মকর্তারা। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪