| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সর্বদা শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০৩:২০:১৪:পূর্বাহ্ন  |  ১৪৬৭১৩৭ বার পঠিত
বিএনপি সর্বদা শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে: তারেক রহমান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজামুখী সুমুদ ফ্লোটিলা নৌবহরে অংশ নেওয়া দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে ‘সংহতির প্রতীক ও বিবেকের গর্জন’ হিসেবে আখ্যায়িত করেছেন ।শুক্রবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, গাজামুখী নৌবহরে অংশ নেওয়া শহীদুল আলমের উদ্যোগকে কেবল সংহতির প্রতীক নয়, বিবেকের এক গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন, বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

তিনি আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকব। এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪