বগুড়া প্রতিনিধি : আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের মা মরহুমা ফেরদৌসী বেগমের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করা হয়েছে।
৩ অক্টোবর শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে গাবতলীর পদ্মপাড়াতে পরিবারিক কবরস্থানে মরহুমা ফেরদৌসী বেগমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, কর্ণেল (অবঃ) মোঃ জগলুল আহসান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রিড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য আল-আমিন, জেলা যুবদলের সহ-সভাপতি তাজমিলুর রহমান বিচিত্রা, সবুজ দেওয়ান। দোয়া ও মোনাজাত করেন মাওলানায় আতিউল্লাহ নিজামী। এসসি