| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০৭:০০:২৩:পূর্বাহ্ন  |  ১৪৫২৫৫৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়ায় মদ্যপানে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৭০) ও সৌরভ দাস (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে শ্রীনিবাস ও সৌরভ অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়া একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ‘দুইটি মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণে তাদের মৃত্যু হতে পারে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪