| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার থেকে সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০৭:৫৮:১৮:পূর্বাহ্ন  |  ১৪৪৯১৮১ বার পঠিত
রোববার থেকে সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : সচিবালয়ে অনুষ্ঠিত সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মত একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। যে নিষেধাজ্ঞা কার্যকর হবে রোববার থেকে।

পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কাগজ বা পরিবেশবান্ধব খাবারের প্যাকেট দেওয়া হবে। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ব্যবহারের জন্য বিকল্প সামগ্রী সরবরাহ করা হবে।

'পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি' তৈরি করা এসব পণ্য বন্ধে 'অনুসরণীয় উদাহরণ' সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে শনিবার পরিবেশ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ  হয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে তল্লাশি চালানো হবে। এদিন থেকে ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার বন্ধ করা হবে। প্রয়োজনে কাগজের ব্যাগ সরবরাহ করা হবে।

"পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে । প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে। ।"

 সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। একইসঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে; সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী নিশ্চিত করতে হবে।

প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিবেশ মন্ত্রণালয় বলছে, আগামী ৫ অক্টোবর থেকে সচিবালয়কে এসইউপি মুক্ত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪