| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা: রিজভী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০৮:১৪:৫৮:পূর্বাহ্ন  |  ১৪৪৪৬৩৬ বার পঠিত
ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা: রিজভী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  সরকারে ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন,গত ১৫ বছর কারা আপসহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে। নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। 

তিনি বলেন, দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত; তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না।

এসময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃতি করার সমালোচনাও করেন রুহুল কবির রিজভী।

এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪