| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১১:০৯:৩৬:পূর্বাহ্ন  |  ১৩৫৩১২৩ বার পঠিত
সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে: রাশেদ খান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  নির্বাচন নিয়ে একটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয়।  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যও গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়।  মূলত:সংস্কারের নামে আওয়ামী লীগেরই পুনর্বাসন করা হচ্ছে ।

রাশেদ খান বলেন, সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয় আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।

আজ শনিবার (০৪ অক্টোবর)রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অভিযোগ করে তিনি আরও বলেন,সংস্কার এবং বিচারের ট্যাবলেট খাওয়ালো সরকার তবে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে । এই সরকার জনগণের ওপর দায় চাপাতে চায়। এই দায় জনগণের নয় সরকারের।

 রাশেদ খান বলেন, কিছু উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে ভুল হলে সেই দায় এই সরকার এবং তখনকার বৈষম্যবিরোধী আন্দোলনের লিয়াজোঁ কমিটিকে নিতে হবে।

 ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে। অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪