| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মে ১৭, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭২২২৬০ বার পঠিত
চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাংককের হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন রুটনিন আই হসপিটালের চিকিৎসকরা।

শনিবার (১৭ মে) গণমাধ্যমকে মির্জা ফখরুলের সর্বশেষ এই অবস্থার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের বাম চোখে অপারেশন পরবর্তী অবস্থা আলহামদুলিল্লাহ, এখন উনি সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, উনাকে দুই সপ্তাহ ফ্লাই করা যাবে না। সেজন্য উনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দেবেন অর্থাৎ প্লেনে আসার মতো অবস্থা যখন হবে তখনই উনি ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন।

ডা. জাহিদ বলেন, চোখের অপারেশন কোনো কোনো সময়ে প্রেসার কমবেশি হয়। অর্থাৎ প্লেনের ভেতরে অনেক সময় প্রেসার বেড়ে যায় অথবা কমে যায়, এয়ার প্রেসারের কথা বলছি- তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে। সেটাকে পরিহার করার জন্যই উনাকে দুই সপ্তাহ ফ্লাই না করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

ডা. জাহিদ আরও বলেন, উনার (মির্জা ফখরুল) তো ডান চোখ খোলাই আছে, ডান চোখে সব কিছু দেখতে পান, বাম চোখে গ্লাস দেয়া। এখন চোখের ওপর যাতে প্রেসার না পড়ে, বিছানায় শুয়ে থাকা, বিশ্রাম নেয়া, কালো গ্লাস পরে থাকা এবং কিছু পজিশন আছে- এগুলো মেন্টেইন করা ইত্যাদি কাজগুলো উনি করছেন। উনার পাশে ভাবী (রাহাত আরা বেগম) সহ কয়েকজন নিকট স্বজন আছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।

উল্লেখ্য, গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। গত ১৩ মে চোখের জরুরি চিকিৎসার জন্য সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংকক যান মির্জা ফখরুল।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪