| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১১:৫৯:০৮:পূর্বাহ্ন  |  ১৪৫২৪৪৫ বার পঠিত
পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষ হচ্ছে আজ। কর্মস্থলে যোগ দিতে অনেকেই শহরে ফিরছেন। ছুটি শেষ হলেও যানজটের নগরী ঢাকা এখনো ফাঁকা। তবে রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। তবে সড়কে তেমন যানজট দেখা যায়নি। গত তিন দিনের তুলনায় আজ রাজধানীর সড়কে যানবাহন কিছুটা বেড়েছে। 

শনিবার সকালে উত্তরা, খিলক্ষেত, বনানী, মহাখালী, বাড্ডা, রামপুরা, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, রাজধানীর সড়কে গণপরিবহন কিছুটা বেড়েছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। সড়কে কোথাও কোথাও যানজটও দেখা গেছে।  তবে রিকশা, রাইড শেয়ারিং বাইক ও অটোরিকশার চলাচল স্বাভাবিক ছিলো। গণপরিবহনে যাত্রীদের সংখ্যাও বেড়েছে। 

পটুয়াখালী থেকে বাসে  সায়েদাবাদ বাস টার্মিনালে আসেন তুহিন হাওলাদার নামে এক যাত্রী। তিনি আরও বলেন,  গত মঙ্গলবার অফিস করে বাড়ি গিয়েছি। আগামীকাল আবার অফিসে যেতে হবে, তাই আজ চলে এসেছি। তবে সড়কে তেমন যানজট নেই। বাসে যাত্রীদের চাপও কম। 

আয়েশা খাতুন নিসাত নামে এক যাত্রী বলেন, গত তিন দিনের তুলনায় সড়কে আজ যানবাহন বেড়েছে। বাসে যাত্রীর চাপও বেড়েছে। তবে সেই চিরচেনা যানজট নেই।  

ডিএমপির বাড্ডা জোনের পরিদর্শক  (পেট্রোল) জহিরুল ইসলাম বলেন, সাপ্তাহিক ও পূজার ছুটি শেষে আজ অনেকেই ঢাকা ফিরছেন। গত তিনদিনের তুলনায় সড়কে  যানবাহনের চাপ বেড়েছে। আগামীকাল থেকে অফিস-আদালত সব কিছুই খোলা। তাই আগামীকাল থেকে সড়কে যানবাহনের চাপও বাড়বে।  এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪