সিনিয়র রিপোর্টার: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার সন্ধ্যায় সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে গণঅধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন।
এর আগে ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর । এরপর ঢামেকে তিনি প্রায় ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেন তিনি। দেশে চিকিৎসা নেওয়ার পরও কিছু শারীরিক জটিলতা থাকায় এবং উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে সিঙ্গাপুরে যান তিনি।
রিপোর্টার্স # এসসি