| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোখের সামনে অন্যায়, অথচ অসহায় — আক্ষেপে ভরা এনসিপি নেতার বক্তব্য

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ১৯:৫১:২৭:অপরাহ্ন  |  ১৪৪৭৯৫৮ বার পঠিত
চোখের সামনে অন্যায়, অথচ অসহায় — আক্ষেপে ভরা এনসিপি নেতার বক্তব্য
ছবির ক্যাপশন: এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া/ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক  : 

চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, এই হচ্ছে দেশ বদলানোর আদ্যপান্ত। ছেড়ে (দেশ) যাবো?’

শনিবার (৪ অক্টোবর) এনসিপির এই নেতা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেছেন।ফেসবুকে জাকারিয়া লিখেন, “গতকালই এক উপদেষ্টা বন্ধু গত এক বছরের রাজনীতির সালতামামি করতে গিয়ে চরম হতাশা ব্যক্ত করছিলেন। কী করা উচিত জানতে চাইলে তিনি বলেন, ‘চলে যান’। আমি বললাম, যুদ্ধ করার জন্য, দেশ ঠিক করার অভিপ্রায়ে এসেছি, চলে যাবো!”

এনসিপি নেতা জাকারিয়া আরও লেখেন, ‘২৪ ঘণ্টার ব্যবধানে নিজের এক বন্ধুকে পুরোনো জঙ্গলের শাসনের ধারাবাহিকতায় পুলিশ কোনো মামলা, পরোয়ানা ছাড়াই বাসা থেকে চোখের সামনে তুলে নিয়ে গেলো। আমাদের নতুন বাংলাদেশের রাজনীতি, ‘কিংস পার্টি’ স্ট্যাটাস, সরকারের বন্ধু-বান্ধব সবকিছু দিয়েও পুরোনো ডিপস্টেট, ডিজিএফআইয়ের এমনকি অবসরপ্রাপ্ত কর্মকর্তার অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারলাম না।’প্রসঙ্গত, সুলতান মুহাম্মদ জাকারিয়া যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি দেশে ফিরে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ‘পরিবর্তনের রাজনীতি’ করার অভিপ্রায়ে দেশে ফিরলেও এক বছরের মাথায়ই তিনি দেশ নিয়ে এমন হতাশার কথা ব্যক্ত করলেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪