| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ বিভাগে ভারি বর্ষণের সতর্কতা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ২২:৩৩:১১:অপরাহ্ন  |  ১৪৮০৪৪৬ বার পঠিত
৩ বিভাগে ভারি বর্ষণের সতর্কতা
ছবির ক্যাপশন: ৩ বিভাগে ভারি বর্ষণের সতর্কতা

রিপোর্টার্স২৪ ডেস্ক  :

মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয়। তবে অন্যান্য অঞ্চলে এর সক্রিয়তা অপেক্ষাকৃত কম। মৌসুমি বায়ুর সক্রিয়তা বেশি থাকায় দেশের উত্তরে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের তিন বিভাগের জন্য ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে।ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ১০টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে।

এদিকে আগের দিনের তুলনায় শনিবার দেশে বৃষ্টি অনেকটাই কমেছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৩ মিলিমিটার। ঢাকায় এ সময় রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটারেরও কম।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রবিবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। আগামী সোমবার বৃষ্টিপাতের প্রবণতা কমবেশি একই রকম থাকতে পারে। পরদিন মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরো কমতে পারে।এদিকে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বাড়তে পারে। এ সময় তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভোগাই-কংস নদীর পানি বেড়েও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪