| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাফিক আইন লঙ্ঘনে চার দিনে ডিএমপির পাঁচ হাজার মামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০০:০৩:৩৯:পূর্বাহ্ন  |  ১৪৮২৯৮৭ বার পঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে চার দিনে ডিএমপির পাঁচ হাজার মামলা
ছবির ক্যাপশন: ট্রাফিক আইন লঙ্ঘনে চার দিনে ডিএমপির পাঁচ হাজার মামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক  :

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার দিনে ৫০৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ ১,৬৭৭টি মামলা করেছে। এছাড়া ৩৪৬টি গাড়ি ডাম্পিং এবং ৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।বুধবার ১,৩৪৪টি মামলা করা হয়, এ সময় ২৯২টি গাড়ি ডাম্পিং এবং ৬৭টি গাড়ি রেকার করা হয়।

বৃহস্পতিবার ১,১৯৩টি মামলা করা হয়, সঙ্গে ২৫৯টি গাড়ি ডাম্পিং এবং ৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ ৮৮৫টি মামলা করেছে, এ দিন ১৬৯টি গাড়ি ডাম্পিং এবং ৪৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪