| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুরআন অবমাননায় নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৫:১৭:৪৯:পূর্বাহ্ন  |  ১৪৫১৬২৫ বার পঠিত
কুরআন অবমাননায় নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক : কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। তবে কোন ডিপার্টমেন্ট সেটি জানা যায়নি।

শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচটি ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন, যেখানে তিনি একটি কোরআন পবিত্র গ্রন্থকে পায়ের তলায় রাখা, পাতা ছিঁড়ে ফেলা, এবং লাথি মারা— এমন কার্যকলাপ করেছে। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করে।

পরে পুলিশ গিয়ে তাকে রক্ষায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার মারধরে আহত ওই শিক্ষার্থী বর্তমানে (ঢাকা মেডিকেলে) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪