| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৬:২৬:৩৫:পূর্বাহ্ন  |  ১৪৯৫২০৩ বার পঠিত
জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও  কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষাৎ করছেন।

রোববার (৫ অক্টোবর ) বেলা ১১টা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ শুরু হয়। 

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত আছেন– বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং আসন্ন নির্বাচনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে । এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলছিল।


 রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪