| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান শিক্ষক-অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ: শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ০৮:৫৯:০২:পূর্বাহ্ন  |  ১৪৬০৪৫৯ বার পঠিত
প্রধান শিক্ষক-অধ্যক্ষ নিয়োগ দেবে এনটিআরসিএ: শিক্ষা উপদেষ্টা
ছবির ক্যাপশন: শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সি আর আবরার বলেন, এসএসসি ও এইচএসসিতে প্রকৃত মেধার মূল্যায়ন করতে আমরা অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি। বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাইয়ের ব্যবস্থা করেছি। কারিগরি শিক্ষার নতুন রূপরেখা প্রণয়ন করা হয়েছে। শিগগির পরামর্শক কমিটির মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের রূপরেখা তৈরি করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম ও ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান হলেন মিসেস সুজান ভাইজ।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪