| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১০:২৮:০৭:পূর্বাহ্ন  |  ১৪৫৪০৪২ বার পঠিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার করা হয়েছে,সুনামগঞ্জ জেলা  আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. এনামুল কবীর ইমন (৫১), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক (৫৫), বনানী থানা তাঁতি লীগের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন (৩৮), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০), ঢাকা মহানগরীতে সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বেলাল আহমেদ  নাহিয়ান ওরফে বিপ্লব (৩২), জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহানুর আলম সাবু (৫৩), মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড দৈনিক বাংলা ডিডিএস ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম লিটন হোসেন (৩৭) ও  চকবাজার থানা ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক মুরাদ (৪৫)।

ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার দিবাগত রাতে  ডিবি সাইবার দক্ষিণ বিভাগ ধানমন্ডি ৭ নং রোড এলাকায় অভিযান চালিয়ে এনামুল কবীর ইমনকে গ্রেপ্তার করে।

 শনিবার গভীর রাতে ডিবি সাইবার বিভাগ ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে এমদাদুল হককে গ্রেপ্তার করে। একই রাতে গোয়েন্দা মতিঝিল বিভাগ মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে। 

অপরদিকে শনিবার রাতে  গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে কাজী মিরাজ হোসেন মনিকে গ্রেপ্তার করে। ডিবি তেজগাঁও বিভাগের অপর একটি টিম মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১১টায় বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লবকে গ্রেপ্তার করে। 

 ডিবি সূত্রে জানা যায়, শনিবার  সন্ধ্যায় ডিবি গুলশান ডিভিশনের একটি টিম তেজগাঁও থানার তেজকুনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহানুর আলম সাবুকে গ্রেপ্তার করে। একই দিন রাত সাড়ে টায় ডিবি লালবাগ বিভাগ বায়তুল মোকাররম পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে নূরে আলম লিটন হোসেনকে গ্রেপ্তার করে এবং রাত  পৌনে ১২টায় ডিবি রমনা বিভাগের একটি টিম চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল হক মুরাদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হওয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 



রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪