| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গেন্ডারিয়ায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১০:২৯:০৩:পূর্বাহ্ন  |  ১৪৮০৯৭১ বার পঠিত
গেন্ডারিয়ায় তরুণীর গলাকাটা লাশ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার গেন্ডারিয়ায় রেলস্টেশনের পাশ থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, তাঁকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে রেলস্টেশনের উত্তর গেট এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে গেন্ডারিয়া থানা-পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক আনাম  বলেন, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে ছিল খয়েরি সালোয়ার, সাদা ফুলতোলা কামিজ ও ওড়না। প্রাথমিকভাবে মরদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

এসআই তৌফিক আনাম আরও বলেন, ‘ট্রিপল নাইনে সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪