| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতে আমীরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১২:১৩:৫১:অপরাহ্ন  |  ১৩৬৩৩৪৪ বার পঠিত
জামায়াতে আমীরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক- বিশেষ করে ব্যবসায়-বাণিজ্য ও কূটনৈতিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাকালে মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইস দূতাবাসের কাউন্সিলর, হেড অব পলিটিক্যাল, ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী। আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪