| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১৩:২৮:০৭:অপরাহ্ন  |  ১৪৮৩৫৭১ বার পঠিত
মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি : “শিক্ষাগত পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

রবিবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে মাদারীপুর জেলা সমন্বিত সরকারি অফিস ভবন অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ নিগার সুলতানা, জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জামান মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহন মিয়া ও শরীফ মুহাম্মদ এমারত হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন,শিক্ষকদের দায়িত্ব প্রতিনিয়ত বাড়ছে। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে স্বচ্ছ, সম্মানজনক ও নৈতিকতাবোধে পরিপূর্ণ। তবে দুঃখজনক হলেও সত্য, শিক্ষার্থীদের আচরণে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা অনেক সময় শিক্ষকদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে গিয়ে অনেক শিক্ষক আজ তাদের রোষানলে পড়ছেন।

তিনি আরও বলেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধের বিকাশ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা।

উল্লেখ্য, শিক্ষকদের সম্মান জানাতে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী “বিশ্ব শিক্ষক দিবস” উদযাপন করে আসছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা—ইউনেস্কো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি উদ্যোগে দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।


রিপোর্টার্স২৪ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪