| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১৯:৪২:২৯:অপরাহ্ন  |  ১৪৪৭৫৬৬ বার পঠিত
দুই দশকে প্রথমবার গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
ছবির ক্যাপশন: তারেক রহমান/ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক  : 

প্রায় ১৭ বছর ধরে বিলেতে প্রবাসী জীবনযাপনকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হয়েছেন। বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ৫ অক্টোবর, রোববার ওই সাক্ষাৎকারের বিষয়টি বিবিসি বাংলা জানিয়েছে এক ফেসবুক পোস্টে।

তারেক রহমান এ সাক্ষাৎকারে নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বলে জানানো হয় বিবিসি বাংলার ফেসবুক পোস্টে।

সাক্ষাৎকারটি দুই পর্বে ৬ অক্টোবর সোমবার এবং ৭ অক্টোবর মঙ্গলবার  বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়ানো হয়েছিল অনুগত বিচারকের মাধ্যমে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪