| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৭:৩৪:৫৯:পূর্বাহ্ন  |  ১৪৪২৩০৫ বার পঠিত
হানিফসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (৬অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলায় মাহবুবুল আলম হানিফ বাদে অন্য তিন আসামি হলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

আদেশের শুরুতেই ট্রাইব্যুনাল বলেন, এই মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া গেছে।

পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে ১৪ অক্টোবর পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়।আলোচিত এ মামলার ৪ আসামির সবাই পলাতক।

এজন্য অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল প্রসিকিউশন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪