রিপোর্টার্স২৪ ডেস্ক : এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) অক্টোবর মাসের দাম বাড়বে না কমবে— সেটি জানা যাবে মঙ্গলবার (৭ অক্টোবর)। ওইদিন দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করবে, যা এক মাসের জন্য প্রযোজ্য হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির আরামকো ঘোষিত অক্টোবর (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার দুপুর ৩টায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ঢাকাস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম