| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একসঙ্গে গণভোট হলে নির্বাচন বিলম্ব এড়ানো সম্ভব: সালাহউদ্দিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০৮:৪৬:২২:পূর্বাহ্ন  |  ১৪৫৪২৬১ বার পঠিত
একসঙ্গে গণভোট হলে নির্বাচন বিলম্ব এড়ানো সম্ভব: সালাহউদ্দিন
ছবির ক্যাপশন: একসঙ্গে গণভোট হলে নির্বাচন বিলম্ব এড়ানো সম্ভব: সালাহউদ্দিন

রিপোর্টার্স২৪ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট একইসঙ্গে হলে নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াস এড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়েজিত গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় সালাহউদ্দিন আহমেদ এই কথা বলেন।

এ সময় অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, দুটি ব্যালট দিলে জাতি বিভ্রান্ত হবে এমন কথা বলা হচ্ছে। অথচ স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে নির্বাচন হয়। সুতরাং জনগণ দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। শুধু নির্বাচন কমিশনকে প্রচারণা চালাতে হবে।

গণভোট হবে একই দিনে। এর সুবিধা বলেছি এজন্য, জাতীয় সংসদ নির্বাচন একটি মহা আয়োজন। আবার গণভোটের জন্য যেন একই আয়োজন করতে না হয়। এতে জাতীয় নির্বাচন বিলম্বিত করার যে কোনো প্রয়াস এড়ানো যাবে। যদিও কেউ কেউ এটা চায় না। আসলে নির্বাচন চ্যালেঞ্জ নয়, যারা নির্বাচন বিলম্ব করতে চায় সেটাই চ্যালেঞ্জ। গণভোট নিয়ে অন্যান্য দলগুলোর নানা প্রশ্ন সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা জটিলতা তৈরি করতে চাচ্ছেন, তাদের আল্লাহ হেদায়েত করুন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪