| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটবে: চিফ প্রসিকিউটর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১১:১১:৩৮:পূর্বাহ্ন  |  ১৪৬৫৪৭৮ বার পঠিত
চলতি সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটবে: চিফ প্রসিকিউটর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ সপ্তাহের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এক সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। 

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ তাজুল ইসলাম এমন মন্তব্য করেন।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,যারা বিচারে দেরী নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এটা তাদের জন্য জবাব।  তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটার ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল গণহত্যাকারীদের মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এ বিচার কাজ সম্পন্ন হবে।

ওবায়দুল কাদেরের মামলা নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, আমরা যেটা বার বার বলেছি সব তো আর একবারে হবে না। ক্রমান্বয়ে একটার পর একটা হতে থাকবে। এগুলো ম্যাচিউর স্টেজে আছে। ন্যায় বিচার সব সময় তার আপন গতিতে চলবে।

গুমের মামলার সবশেষ পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এটা গতকালই বলে দিয়েছি, খুব সহসাই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনার কথা বলেছি, অনেকগুলো ঘটনা ঘটবে আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।

তদন্ত শেষ হয়েছে কি-না. এমন প্রশ্নে তিনি বলেন, গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু জটিল (কমপ্লেক্স) মামলা সে জন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তে রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪