| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় অ্যাডভোকেট শিশির মনির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ২২:৪৯:৩২:অপরাহ্ন  |  ১৩৫৭৪০৪ বার পঠিত
তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় অ্যাডভোকেট শিশির মনির
ছবির ক্যাপশন: তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় অ্যাডভোকেট শিশির মনির

রিপোর্টার্স২৪ ডেস্ক  :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারকে শুভ সূচনা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি প্রশংসা করে বলেছেন, সাক্ষাৎকারে তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দচয়ন করেছেন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনজীবী শিশির মনির বলেন, সকালে উঠে বিবিসি বাংলার লাইভ শুনেছি। তারেক রহমান অত্যন্ত গাইডেড কথা বলেছেন। শব্দগুলো একটা থেকে আরেকটা আলাদা করে বলার চেষ্টা করেছেন। কেউ যেন চাইলেও এক শব্দকে আলাদাভাবে ব্যবহার করে ভিন্ন অর্থ তৈরি করতে না পারে। তার এ সাক্ষাৎকার শুভ সূচনা। আমি এটাও মনে করি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে তিনি একজন। ফলে তিনি যে কথা বলবেন, যে স্পিরিট শো করবেন, সেটা জাতির জন্য শিক্ষণীয়। এটা আমার অভিমত।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪