| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবরার ফাহাদ স্মরণে পলাশীতে 'আগ্রাসনবিরোধী আট স্তম্ভ' উদ্বোধন আজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৩:৪০:২৬:পূর্বাহ্ন  |  ১৩৪৩১৯০ বার পঠিত
আবরার ফাহাদ স্মরণে পলাশীতে 'আগ্রাসনবিরোধী আট স্তম্ভ' উদ্বোধন আজ
ছবির ক্যাপশন: আবরার ফাহাদ স্মরণে পলাশীতে 'আগ্রাসনবিরোধী আট স্তম্ভ' উদ্বোধন আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক : শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উদ্বোধন হতে যাচ্ছে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’। এই স্তম্ভের উদ্বোধন করবেন আবরারের পিতা বরকত উল্লাহ। আয়োজন করছে আবরার ফাহাদ স্মৃতি সংসদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আট স্তম্ভ নির্মাণের স্বপ্নদ্রষ্টা ও স্মৃতি সংসদের আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। একই সময় সেখানে একটি স্মরণসভাও অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৭ অক্টোবর আবরারের প্রথম মৃত্যুবার্ষিকীতে আখতার হোসেনের নেতৃত্বে প্রথমবারের মতো এই আট স্তম্ভ নির্মিত হয়। তবে নির্মাণের ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। নির্মাণে নেতৃত্ব দেওয়ায় আখতার হোসেন হামলার শিকারও হন বলে জানা যায়।

২০২০ সালের ৭ অক্টোবর, আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সর্বপ্রথম ৮ স্তম্ভ নির্মাণ করা হয়। যার নেতৃত্ব দেন আখতার হোসেন। কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়। এছাড়াও আট স্তম্ভ নির্মাণের নেতৃত্ব দেওয়ার কারণে আখতার হোসেন ছাত্রলীগের হামলা ও নির্যাতনের শিকার হন। স্মৃতিস্তম্ভের ফলকে লেখা ছিলো, ‘অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে’। আবরার ফাহাদ তার ফেসবুক প্রোফাইলেও ওই উক্তি ব্যবহার করেছিলেন। 

আট স্তম্ভের বিষয়গুলো হলো; সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি ও নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা।

আখতার হোসেন বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েট শিক্ষার্থী আবরার আজ থেকে ছয় বছর আগে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে শহীদ হন। তাই আমরা এই স্থাপনাটির নাম দিয়েছিলাম আগ্রাসনবিরোধী আট স্তম্ভ।

তিনি আরও বলেন, আমরা মনে করছি, আটটি স্তম্ভ আটটি বিষয়কে নির্দেশ করবে। এই আটটি বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তা হলে আমরা একটি আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়তে পারবো।

এ সময় স্মরণসভা ও আট স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত হওয়ার অনুরোধ জানান তিনি। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরারকে শেরেবাংলা হলের কক্ষে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে নির্যাতন করে। এতে তিনি শহীদ হন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪