| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অক্টোবরে এলপিজি ও অটোগ্যাসের দাম কেমন হবে, জানা যাবে বিকেলে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৩:৫৮:২১:পূর্বাহ্ন  |  ১৪৪৩৯৮৪ বার পঠিত
অক্টোবরে এলপিজি ও অটোগ্যাসের দাম কেমন হবে, জানা যাবে বিকেলে
ছবির ক্যাপশন: অক্টোবরে এলপিজি ও অটোগ্যাসের দাম কেমন হবে, জানা যাবে বিকেলে

রিপোর্টার্স২৪ ডেস্ক : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের অক্টোবর মাসের দাম বাড়বে না কমবে—তা জানা যাবে মঙ্গলবার (৭ অক্টোবর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে।

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী এ মাসের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে।

এর আগে, সর্বশেষ ২ সেপ্টেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়।

একই সঙ্গে আজই ঘোষণা করা হবে অটোগ্যাসের নতুন দাম। ২ সেপ্টেম্বরের সর্বশেষ সমন্বয়ে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে, মূসকসহ প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে এখন পর্যন্ত মোট ১১ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৪ দফায় দাম কমেছে এবং ৭ দফায় বেড়েছে।

গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বৃদ্ধি পেয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪