| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র ও সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিকল্পনা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৮:২৪:০৫:পূর্বাহ্ন  |  ১৪৪৪২২৪ বার পঠিত
গণতন্ত্র ও সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : পরিকল্পনা উপদেষ্টা
ছবির ক্যাপশন: গণতন্ত্র ও সুশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়:পরিকল্পনা উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও দেশে এখনো একটি টেকসই, জবাবদিহিমূলক এবং জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আলোচ্য ছিল ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড সি. এঙ্গারম্যানের বই ‘Apostles of Development: Six Economists and the World They Made’, যেখানে দক্ষিণ এশিয়ার ছয় প্রভাবশালী অর্থনীতিবিদের চিন্তাধারা তুলে ধরা হয়েছে।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি অর্থবহ ও জবাবদিহিমূলক গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন টেকসই হতে পারে না। এ জন্য স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী সংসদ ও সুশাসন নিশ্চিতকারী জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।

তিনি আরো বলেন, রাজনৈতিক ক্ষমতা ও অর্থনৈতিক ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে না পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাজারভিত্তিক অর্থনীতি থেকে সরে আসা সম্ভব নয়, কিন্তু রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন এই বাজারব্যবস্থা ন্যায্যতা ও সামাজিক সমতা রক্ষা করে।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেন, নিয়ন্ত্রণহীন বাজারব্যবস্থা উগ্র পুঁজিবাদের দিকে নিয়ে যেতে পারে, যা সমাজে গভীর বৈষম্যের জন্ম দেয়। তাই আয় ও ক্ষমতার ভারসাম্য আনাই ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার মূল চাবিকাঠি বলে মত দেন বক্তারা।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, গণতান্ত্রিক উত্তরণ সফল হলে ভবিষ্যতে নীতি নির্ধারণের নতুন অধ্যায় শুরু হবে। তখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের আদর্শ ও অবস্থান নতুনভাবে নির্ধারণ করতে হবে—কে বাম, কে ডান, কে মধ্যপন্থী।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান প্রফেসর রহমান সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনায়  পরিচালনা করেন বিআইডিএসের মহাপরিচালক প্রফেসর এ. কে. এনামুল হক।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪