| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই : সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১১:১৭:৫৭:পূর্বাহ্ন  |  ১৪৪১৯৯৯ বার পঠিত
কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া সেফ এক্সিট নেই : সারজিস আলম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কিছু উপদেষ্টাদের মধ্যে দায়সারা কর্মকাণ্ড দেখা যাচ্ছে। তারা কোনোভাবে একটা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই যেন বেঁচে যান। কিন্তু এত এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য পৃথিবীতে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।’

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেছেন, ‘কোথায় সেফ এক্সিট? সেফ এক্সিট তো একমাত্র মৃত্যু, মৃত্যু ছাড়া মানুষের সেফ এক্সিট নেই। দেশ থেকে পালিয়ে যাবেন, ওখানেও আপনাকে মানুষ আটকাবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে। অথচ টয়লেটের পাশে ছোট্ট একটা ঘর ছাড়া আর কিছুই নেই। যেকোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গেলে আগের ক্রাইটেরিয়া মানলে হবে না। অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’

সারজিস বলেন, ‘বাংলাদেশের ভালো মানুষরা সবাই একত্রিত হয়ে একটি রাজনৈতিক দল করতে চাইলে পারে। কিন্তু আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তীতে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এনসিপি তা কখনোই মেনে নিবে না।’

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, ‘যেহেতু প্রতীক নিয়ে আইনি বাধা নেই সুতরাং এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। আমরা নির্বাচন কমিশন থেকে প্রতীকের ব্যাপারে পজিটিভ সাড়া পাচ্ছি। আশা করি নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রাখার কাজ করবে।’

সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়ক মনিরা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। সমন্বয় সভায় জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪