| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১১:৩৬:৪৬:পূর্বাহ্ন  |  ১৪৭৮১৪৮ বার পঠিত
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত দুই আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী- ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুঈদ মোহাম্মদ রুবেলকে পদায়ন করা হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে।

এছাড়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আকতারুজ্জামানকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) পদে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪