| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাপলা না পেলে রাজপথের কর্মসূচির হুঁশিয়ারি এনসিপির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৩:৩৫:৩১:অপরাহ্ন  |  ১৪৩৭২২৮ বার পঠিত
শাপলা না পেলে রাজপথের কর্মসূচির হুঁশিয়ারি এনসিপির

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেষ পর্যন্ত শাপলা প্রতীক না পেলে নিবন্ধন না নিয়ে রাজপথের কর্মসূচিতে নামবেন তারা। মঙ্গলবার (৭ অক্টোবর) এক বার্তায় এমন হঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘শাপলা প্রতীক দেওয়া না দেওয়া কোনো ব্যক্তির ইচ্ছার বিষয় হতে পারে না। আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে ইসি। ওনারা বলছেন শাপলা দিবেন না, এটার ব্যাখ্যাও তারা দেয়নি। কারণ এই নির্বাচন কমিশন এজেন্সি (গোয়েন্দা) সংস্থা দ্বারা প্রভাবিত।’

জানা যায়, দলের প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে এনসিপি। তবে শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় নির্বাচন কমিশন ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দিয়েছে কমিশন। তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে মঙ্গলবার পর্যন্ত সময়ও বেধে দিয়েছিল তারা।

তবে, এনসিপি বলছে তাদের পছন্দের শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের অন্য কোনোটিই নেবে না তারা। শুধু তাই নয়, একই সাথে তারা নির্বাচন কমিশনের সাথে আর কোনো ধরনের যোগাযোগও না রাখার পক্ষে দলটি।

দলটির কোনো কোনো নেতা অবশ্য এটিও বলেছেন যে তারা শাপলা ছাড়া অন্য কোনো মার্কা দিলে নির্বাচনেও অংশ নেবে না। উল্টো কমিশনের উপর অনাস্থা তৈরি হবে।

এদিকে এনসিপির এমন অনড় অবস্থানের মধ্যেই সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের খবর বলা হয়, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার ব্যাপারে ভাবছে নির্বাচন কমিশন।

তবে কমিশন বলছে, শেষ পর্যন্ত যদি নির্বাচন কমিশন তাদের গেজেট সংশোধন করে তাহলেই কেবল শাপলা প্রতীক পাওয়ার একটি সুযোগ থাকবে এনসিপির।

কিন্তু সেটি কি নির্বাচন কমিশন করবে?

এই প্রশ্নে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এই নিয়ে আমাদের মধ্যে যদি নতুন করে কোনো আলোচনা হয় তখন বিবেচনা করা যাবে। তবে এখনো পর্যন্ত শাপলা নতুন করে গেজেটে যুক্ত করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি।’

নিবন্ধন আটকে যেতে পারে?

এদিকে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে এনসিপির এখন যে টানাপোড়েন চলছে এমন অবস্থায় নতুন এই দলটির নিবন্ধন আটকে যাবে কিনা, এমন প্রশ্নও সামনে আসছে।

এই প্রশ্নের জবাবে নির্বাচন বিশ্লেষক ও সাবেক নির্বাচন কর্মকর্তাদের কেউ বলছেন, দ্রুতই আলোচনার মাধ্যমে সংকট সমাধান করার সুযোগ আছে। আর তা না হলে বিষয়টি ঝুলেই থাকবে।

ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, ‘এনসিপি চিঠি দিয়ে যদি গেজেটের ৫০টি প্রতীকের কোনোটি না নিতে চায় তখন দলটির নিবন্ধন ঝুলে যাবে। তবে এনসিপির সাথে আলোচনার মাধ্যমেও সংকটের সমাধান সম্ভব।’

টুলী এটিও বলছেন যে, যদি আলোচনায়ও প্রতীক ইস্যুতে সংকটের সমাধান না হয় তখন আদালতেও যাওয়ার সুযোগ আছে এনসিপির।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪