| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৫:০৫:৩৬:অপরাহ্ন  |  ১৪৫৮০১১ বার পঠিত
নির্বাচন ভিন্ন খাতে নিতে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের শিক্ষক সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)”র মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার জন্য  দেশে আজ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে  । কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনারা সজাগ-সতর্ক দৃষ্টি রাখবেন।’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত ‘শিক্ষক মহাসমাবেশে’ বিএনপি মহাসচিব এই আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন। 

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমাদের নেতার স্বপ্ন ,আমাদের দেশ একটাই, আমাদের পথ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ।’

বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের দাবি-দাওয়ার সব কিছু বিএনপির ৩১ দফার কর্মসূচিতে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে। সে দাবিটা হচ্ছে- আপনারা  আমাদের সন্তানদের এমন করে মানুষ করে গড়ে তুলবেন যাতে তারা সত্যিকার অর্থেই আদর্শ নাগরিক হতে পারে, নৈতিকতার মধ্যে থাকতে পারে এবং আমরা সবাই মিলে যেন একটা আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি।’

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আফম ইউসুফ হায়দার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুগিসউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা বক্তব্য রাখেন।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতাসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪