| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাইয়ের পত্যাশা পূরণে পিআর পদ্ধতিই একমাত্র উপায় : অধ্যক্ষ ইউনুস আহমাদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ১৫:৫০:৫২:অপরাহ্ন  |  ১৩৪১০৪৫ বার পঠিত
জুলাইয়ের পত্যাশা পূরণে পিআর পদ্ধতিই একমাত্র উপায় : অধ্যক্ষ ইউনুস আহমাদ

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ আশানুরূপ হয়নি। যেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার আইনি ভিত্তি নিশ্চিত করা যায়নি। আবার মৌলিক সংস্কারের অনেকগুলোতে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করে রাখা হয়েছে। এমন বাস্তবতায় পিআর পদ্ধতিই জুলাইয়ের প্রত্যাশা পূরণে একমাত্র উপায় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ।

মঙ্গলবার (৭ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে। এরই অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ের লক্ষ্যে আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল হবে বলে ঘোষণা দেন মাওলানা ইউনুস আহমাদ।

আবরার ফাহাদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আজ আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী। যে অশুভ রাজনীতির কারণে আবরারের মতো মেধাবী ছেলেকে জীবন দিতে হলো, সেই পুরোনো রাজনীতি যাতে আর কোনোদিন ফেরত না আসে তা নিশ্চিত করতে হবে। এদিন ইসলামী আন্দোলনের বৈঠকে আবরার ফাহাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, বৈঠকে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এ বি এম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন প্রমুখ।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪