| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইইউ’’র প্রত্যাশা স্বচ্ছ,গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের : আমীর খসরু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৮:০২:১৫:পূর্বাহ্ন  |  ১৪৩৬১৩৬ বার পঠিত
ইইউ’’র প্রত্যাশা স্বচ্ছ,গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের    : আমীর খসরু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে ইইউ প্রতিনিধিদল নির্বাচনে স্বচ্ছতা থাকার প্রত্যাশার কথা জানিয়েছেন ।  নির্বাচন যেন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, সে প্রত্যাশাই ব্যক্ত করেছেন ইইউ প্রতিনিধি।ইউরোপীয় ইউনিয়ন তাদের পর্যবেক্ষক  দলও পাঠাবে। । তবে  বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশে কী হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে।  

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। 

আমীর খসরু আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে, তিন মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়ার বা অবগত করার বিষয়ে আলোচনা হয়েছে।

 

আমীর খসরু আরও জানান, অতীতের বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখার পাশাপাশি গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে প্রতিটি প্রতিষ্ঠান যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়েও ইইউ রাষ্ট্রদূতের সাথে বিএনপির আলোচনা হয়েছে।

 

এর আগে,বুধবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বসেন। 


এদিন বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

 

দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।রিপোর্টার্স২৪/এসসি


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪