| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেকোনো মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: শারমীন এস মুরশিদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৮:২৭:২৯:পূর্বাহ্ন  |  ১৪২৮৪৭২ বার পঠিত
যেকোনো মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: শারমীন এস মুরশিদ
ছবির ক্যাপশন: শারমীন এস মুরশিদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, যেকোন মূল্যে শিশুকন্যাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে রাজধানীর দোয়েল চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শিশু একাডেমিতে আলোচনা সভায় উপদেষ্টা এ কথা বলেন।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বিপদগ্রস্ত কন্যা শিশুদের কাছে পৌঁছাতে চায় সরকার। তৃণমূল এবং অবহেলিত শিশুকন্যাদের কাছে যাতে পৌঁছানো যায়, সেই চেষ্টা চলছে। এরইমধ্যে তা নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা।

কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টার মধ্যে যাতে শিশুকন্যাদের কাছে পৌঁছানো যায় সেই প্রয়াস চলছে বলেও জানান শারমীন এস মুরশিদ। এসময় যে কোনো সমস্যায় মন্ত্রণালয়ের সাথে যাতে শিশুকন্যারা সরাসরি যুক্ত হতে পারে সেজন্য বিশেষ বারকোডও উন্মোচন করা হয়।

এবারের কন্যা দিবসের প্রতিপাদ্য ‘যখন মেয়েরা মাথা উচু করে দাঁড়ায়, তখন সবাই মাথা উচু করে দাঁড়াতে পারে’।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪