| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১২:১৫:৩৩:অপরাহ্ন  |  ১৪৬৯৩১৫ বার পঠিত
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঝটিকা মিছিলের সংখ্যা কিন কমছে। আপনারা জানে ২৪৪ জনকে একযোগে হাতেনাতে ধরার পর সংখ্যাটা কমছে। আপনারা (গণমাধ্যম) যদি এভাবে সহযোগিতা করেন,  তবে এ গুলো আরও কমেছে যাবে। অপরাধের সংখ্যাও কমছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, নির্বাচন মুডে যখন সবাই চলে আসবে, সেই সময় এই ধরনের অপরাধ কমে যাবে। তবে তখন রাজনৈতিক কার্যক্রম বাড়বে। তখন বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক অনুষ্ঠান করবে। নির্বাচনের জন্য তো কয়েকটা প্রতিষ্ঠানের কাজ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি হলো নির্বাচন কমিশন। এরপর প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। সবাই যদি সহযোগিতা করে, তাহলে নির্বাচন কিন্তু খুব ভালোভাবে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কেউ কিছু আটকাতে পারবে না। জনগণ হচ্ছেন বড় ফ্যাক্টর। আমাদের দেশে জনগণ কিন্তু নির্বাচনের ব্যাপারে অনেক খুবই সচেতন। এখনই কিন্তু চায়ের স্টলে নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আপনারাও প্রচার করবেন, যত দিন ঘনিয়ে আসবে আলোচনা আরও বেশি হবে। নির্বাচনটা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য আমাদের সবার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, পুলিশের যানবাহনের স্বল্পতা অনেক দিন ধরে। ২০০ গাড়ি ক্রয় করা হয়েছে। এরপরও আরও গাড়ির স্বল্পতা থাকবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আগের তুলনায় পুলিশের ওপর হামলার সংখ্যা অনেক কমেছে। সম্প্রতি নরসিংদীতে একটি ঘটনা ঘটেছে, তবে এমন ঘটনা এখন বিরল। আপনারা যদি ইতিবাচকভাবে প্রচার করেন, তাহলে আমাদের জন্য আরও সহায়ক হবে।

সংবাদ সম্মেলনে একজন জ্যেষ্ঠ সাংবাদিক প্রশ্ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে। ওই সাংবাদিক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ডিএমপি কমিশনার স্বল্প জনবল নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। এ কথা শুনতেই তিনি থামিয়ে দিয়ে ওই সাংবাদিককে কাছে ডেকে নেন। তিনি বলেন, প্রশ্নটি মাইকে করেন, সবাই শুনুক। এরপর ওই সাংবাদিক প্রশ্ন করেন।  


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪