| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সফরে এলো যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১৩:৫৭:৩১:অপরাহ্ন  |  ১৪৫১২০৪ বার পঠিত
বাংলাদেশ সফরে এলো  যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড। বুধবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহজটিকে অভ্যর্থনা জানায়। 

বুধবার (৮ অক্টোবর) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।

আইএসপিআর আরও জানায়, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তারা পারস্পারিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। এর ফলে নৌবাহিনীদ্বয়ের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেই সঙ্গে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধন বেগবান হবে। সফরকালে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর  জানায়, শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। জাহাজটি সফর শেষে আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

উল্লেখ্য, ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪