| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ১৮:৫৫:০৬:অপরাহ্ন  |  ১৪৬২৫৫৫ বার পঠিত
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন
ছবির ক্যাপশন: তোফায়েল আহমেদ। ছবি-সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক  : স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। 

ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ শাখার পরিচালক ডা. ফজলে রাব্বী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সেখানে ভর্তি হন তোফায়েল আহমেদ। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান তিনি। হৃদযন্ত্রে সমস্যা ছাড়াও ফুসফুসে সংক্রমণ হয়েছিল তোফায়েল আহমেদের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদ অন্তবর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪